সোমবার ● ২ নভেম্বর ২০২৬
হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৩
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:০৯ পিএম   (ভিজিট : ২৩)
দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও এক হাজার ৩৫০ জন শিশুর শরীরে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৩ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৩৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ শিশু এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৫ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুই শিশু মারা গেছে। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগে ১১৪৯ শিশু এবং নিশ্চিত হামে মারা গেছ ১০৫ শিশু।

২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৬৪ শিশু, চট্টগ্রামে ২৬৪ শিশু, সিলেটে ১২৬ শিশু, বরিশালে ১২৯ শিশু, খুলনায় ৮৯ শিশু, ময়মনসিংহে ৮৯ শিশু, রংপুরে ৫১ শিশু এবং রাজশাহীতে ৪১ শিশু শনাক্ত হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft