শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় বহু হতাহত
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ১৩)
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাজারে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। শুক্রবার (৬ নভেম্বর) দেশটির তাইজ প্রদেশের আল-হাদারা বাজারে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা।

হুতিদের সংবাদ সংস্থা সাবা একে ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ উল্লেখ করে জানিয়েছে, হামলায় ৩০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন।

হুতিদের রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে বলেছে, সৌদি আরবের এসব নথিভুক্ত অপরাধ জাতিসংঘ ও তথাকথিত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিস্মৃত একটি বিষয়ে পরিণত হয়েছে। সংস্থাটির অভিযোগ, এসব ঘটনার বিচার বা জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে আন্তর্জাতিক মহল বিষয়গুলো উপেক্ষা করছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, শুক্রবার তাইজ প্রদেশের আল-হাদারা বাজারে তিন দফা বিমান হামলা চালায় সৌদি বিমানবাহিনী। এতে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

তিনি আরও বলেন, এসব নৃশংস অপরাধের জবাব দেওয়া হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।

এদিকে শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের হুতিরা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর নাজরান লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করেছে।

উল্লেখ্য, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে ইরানের সমর্থনপুষ্ট হুতিরা দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সূত্র : সিবিএস নিউজ

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft