মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৬)
কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড 

মঙ্গলবার (০৩ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া সূত্রে জানা যায়, সকালে জনৈক এক অসুস্থ ব্যক্তি চিকিৎসা শেষে ঢাকা হতে বরিশালগামী “এমভি এম খান-৭” লঞ্চ যোগে বরিশালের উদ্দেশ্যে রওনা করেন। লঞ্চটি রাত ২টায় চাঁদপুরের লালপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এসময় উক্ত লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ কল করে সহায়তা চান। 

সংবাদ পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিকেল টিম দ্রুত উক্ত লঞ্চে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে। পরবর্তীতে, রোগীকে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের বোটযোগে চাঁদপুর লঞ্চঘাটে আনা হয় এবং কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্স যোগে শ্যামলী কিডনি হাসপাতালে প্রেরণ করা হয়।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft