মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
‘আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই’
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ০)
আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই বলে জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় এই কথা জানান তিনি।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাঁধা নেই৷ তবে দোষীদের বিচার এ দেশের মাটিতে হতেই হবে।

আওয়ামী লীগকে ফ্যাসিস্টদের একটি ক্লাব উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ফলাফল আওয়ামী লীগকে অবশ্যই ভোগ করতে হবে৷

নতুন কোনো ফ্যাসিবাদের হাতে বাংলাদেশকে ইজারা দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির।

অভিযোগ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, চব্বিশের চেতনা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার। ফ্যাসিবাদের পথে হেঁটে আওয়ামী লীগের পরিণতির দিকেই এগোচ্ছে বিএনপি।

এদিকে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, ইতিহাস সাক্ষী, বিএনপি সরকারে এলে বারবার ব্যার্থতার পরিচয় দেয়৷ বিএনপি এখন আওয়ামী লীগ সাজার চেষ্টা করছে৷

যারাই জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, জামায়াত কচুপাতার পানি নয়। দেশের গণমানুষের আদর্শিক দল।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft