মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:০০ পিএম   (ভিজিট : ৩)
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের (মহিলা আসন-২৩) উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী বাছাই পর্বের দিনে মনোনয়ন

পত্রটি পরীক্ষা-নিরীক্ষা করে বৈধ হিসেবে ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার নিজ কার্যালয়ে যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
ইসি জানায়, আসনটিতে অন্য কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা না দেওয়ায় এলিজা জামানই একমাত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। আইনগত প্রক্রিয়া ও আপিল নিস্পত্তির সময়সীমা শেষ হলে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত তারিখের পর আনুষ্ঠানিকভাবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডায় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল প্রকাশ করে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামানকে এই আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft