মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ইইউ রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি চলমান উন্নয়নকাজ আরও গতিশীল হবে বলে রাষ্ট্রদূত প্রত্যাশা ব্যক্ত করেন। রোহিঙ্গা সমস্যা সমাধান ও স্থানীয় সরকার নির্বাচন এবং এলডিসি উত্তরণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কর্মকর্তা কামিলা পার্টিকা এবং রিজভীর একান্ত সচিব কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব জাহেদুল আলম।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft