শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
‘লায়ন’ মানবসেবায় প্রশংসনীয় অবদান রেখে চলেছে: প্রতিমন্ত্রী পুতুল
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ২)
‘লায়ন’ জেলা ৩১৫ এ ২ মানবসেবায় যে অবদান রেখে চলেছেন তা প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। 

লায়ন জেলা ৩১৫এ২  কর্তৃক আয়োজিতপক্ষকালব্যাপি অক্টোবর সেবাপক্ষ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানটি রাজধানী ঢাকার হোটেল রিজেন্সিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি ্এ কথা বলেন। 

লায়ন জেলা ৩১৫এ২ এর গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ফারজানা শারমীন লায়ন সেবায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সকল ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে লায়ন জেলা ৩১৫ এ ২ প্রায় ১৩০০ এর অধিক সেবা প্রকল্পের মাধ্যমে প্রায়  দুই লক্ষাধিক মানুষের সেবা প্রদান করেছে ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক, গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল, এলসিআই এফ এরিয়া লিডার একে এম রেজাউল  হক, কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরাম চেয়ারপার্সন লায়ন শফিকুল আজম ভূইয়া, আই পিডিজি লায়ন শংকর কুমার রায়, ১ম ভাইস জেলা গভর্নর  লায়ন এমরান ফারুক মইন, ২য় ভাইস জেলা গভর্নর  লায়ন কিশোয়ার খান, পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান, কেবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট এনায়েতউল্লাহ শফিক, ক্যাবিনেট ট্রেজারার খাদিজা বিনতে মনির তিয়াশা, লিও জেলা ৩১৫এ২ এর সভাপতি লিও শুভ্র দে সরকার প্রমুখ।

আজকালের খবর/আতে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft