বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
নির্বাচনের আগে ইরানে হামলা করতে চান না নেতানিয়াহু
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ৩)
আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর পক্ষে নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরান বা দেশটির মিত্রগোষ্ঠীগুলো ইসরায়েলে হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, নির্বাচনের আগে ইরানে হামলা চালানো ইসরায়েলের জন্য সুবিধাজনক হবে না। নির্বাচনের আগে সামরিক সংঘাতের চেষ্টা করছেন বলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অভিযোগও নাকচ করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর দুপক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। জবাবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায় ইরান। জুনের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি হামলা হয়নি।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে হামলা না চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, হিজবুল্লাহ হামলা চালালে দক্ষিণ লেবাননে গোষ্ঠীটি আরও ভূখণ্ড হারাতে পারে। ওই এলাকার কিছু অংশ ইসরায়েলের স্থায়ী নিরাপত্তা অঞ্চলের অন্তর্ভুক্ত করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কাৎজ আরও বলেন, হিজবুল্লাহর হামলা হলে বৈরুতে গোষ্ঠীটির শক্ত ঘাঁটিও রেহাই পাবে না। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর পর এ বছর দক্ষিণ লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এতে লেবাননের শিয়া মুসলিম সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সূত্র: রয়টার্স

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft