সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:০৬ পিএম   (ভিজিট : ৪)
রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম এই তথ্যের সতত্যা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক দল লোক মিছিল নিয়ে বাসাটির সামনে যায়। তারা নানা স্লোগান দেয়। পরে বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেনি।

হামলাকারীরা কারা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যায়।

হামলাকারীরা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম।

আজকালের খবর/ এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft