সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
সিনিয়র সহকারী সচিব হলেন ২০ নন-ক্যাডার কর্মকর্তা
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৫)
নন-ক্যাডার ২০ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের ষষ্ঠ গ্রেডে পদোন্নতি দিয়ে রবিবার (১১ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪-এর বিধি ৫ অনুযায়ী এবং চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুসারে তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- হরিচরণ চৌধুরী, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়; মো. কামাল হোসেন, সহকারী সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ; মল্লিকা রানী মণ্ডল, সহকারী সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; মো. হুমায়ূন কবীর, সহকারী সচিব, বাণিজ্য মন্ত্রণালয়; মো. মফিজুল ইসলাম, সহকারী সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; মো. মাকসুদুর রহমান, সহকারী পরিচালক, সরকারি কর্মচারী হাসপাতাল; মো. তৈয়াবুর রহমান মোল্যা, সহকারী পরিচালক, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ; শংকর কুমার শীল, সহকারী সচিব, শিল্প মন্ত্রণালয়; মো. শওকতুল আম্বিয়া, সহকারী সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; মো. রেজাউল করিম, সহকারী পরিচালক, সরকারি যানবাহন অধিদপ্তর।

এছাড়া ফরিদা ইয়াসমিন, সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; রুবিয়া খাতুন, সহকারী সচিব, বাণিজ্য মন্ত্রণালয়; সেলিনা আক্তার, সহকারী সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; মো. রাশিদুল করিম, সহকারী সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; শাহানা আক্তার, সহকারী সচিব, ভূমি মন্ত্রণালয়; মো. সাইদুর রহমান, সহকারী সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ; স্বপ্না রানী সোম, সহকারী পরিচালক, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি; দেলোয়ার হোসেন, সহকারী সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; মেহেরুন্নেছা, সহকারী সচিব, পরিকল্পনা বিভাগ এবং মো. মহিউদ্দীন শামীম, সহকারী সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত), জনপ্রশাসন মন্ত্রণালয় হিসেবে সচিবের কাছে সরাসরি অথবা ই-মেইলে যোগদানপত্র পাঠাবেন। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ড. গোলাম মোরশেদ।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft