রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
অক্টোবরের ১০ দিনেই ৫৪ মৃত্যু, ডেঙ্গু পরিস্থিতিতে উদ্বেগ
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ১২)
দেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৯ জনে, যা প্রায় ৩০০-এর কোঠা ছুঁইছুঁই। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন রোগী।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ২৯৯ জন। এর মধ্যে কেবল অক্টোবরের প্রথম ১০ দিনেই প্রাণ হারিয়েছেন ৫৪ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৬৩১ জনকে নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৮২ জনে। এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬২৭ জন, যা নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৯১ হাজার ৭ জনে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৭০৩ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনসহ)। এছাড়া চট্টগ্রামে ২৩৪ জন, বরিশালে ২১৯ জন, খুলনায় ১৮৪ জন, রাজশাহীতে ১৪১ জন, রংপুরে ৭৫ জন এবং ময়মনসিংহে ৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব 






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft