মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
লালনের গানে নৃত্য, সুরে-ছন্দে নতুন আবহ
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ১৩)
পহেলা কার্তিক ১৭ অক্টোবর মরমী সাধক ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস। এই দিনটিকে ঘিরে তাঁর দর্শন, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভিন্নধর্মী এক আয়োজন নিয়ে আসছেন কন্ঠ শিল্পী ক্যাপ্টেন।

লালন ফকিরের কালজয়ী গান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ একটি মিউজিক্যাল ফিল্ম। গানের দর্শন, ভাব ও মানবতার বার্তাকে কেন্দ্র করে নির্মিত এই আয়োজনে থাকছে গান ও নৃত্যের ব্যতিক্রমী সমন্বয়। মিউজিক্যাল ফিল্মটিতে নৃত্য পরিবেশন করেছেন নৃত্য শিল্পী সম্প্রীতি। 

গান ও লোকনৃত্যের এই সমন্বিত পরিবেশনাকে নান্দনিকভাবে পর্দায় তুলে ধরতে পরিচালনা করেন মোহম্মদ রাশেদ। একই ফ্রেমে সংগীত ও লোকনৃত্যের এমন পরিবেশনা দর্শকদের জন্য তৈরি করবে ভিন্নধর্মী এক নান্দনিক অভিজ্ঞতা।

মিউজিক্যাল ফিল্মটি প্রসঙ্গে ক্যাপ্টেন জানান, লালন ফকিরের কালজয়ী গান ও দর্শনকে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিন্ন আঙ্গিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তার দাবি, লালন ফকিরের একটি গানকে কেন্দ্র করে একই ফ্রেমে গান ও নৃত্যের সমন্বিত পরিবেশনা নিয়ে এমন আয়োজন এই প্রথম।

তিনি আরও বলেন, লালন সাঁইয়ের দর্শন শুধু গান কিংবা সুরের মধ্যে সীমাবদ্ধ নয়; তাঁর দর্শনের মূলেই রয়েছে মানুষকে ভালোবাসা, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে মানবতার পথে এগিয়ে চলা এবং অসাম্প্রদায়িক সমাজের স্বপ্ন। এই চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাংলার মরমী সাধক ফকির লালন সাঁইয়ের বাণী ও দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া এবং বাঁচিয়ে রাখা সম্ভব হবে।

লালন ফকিরের তিরোধান দিবস উপলক্ষে গানটি এন পি বি চ্যানেল থেকে ১৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft