সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
সংকটে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ২:৩২ পিএম   (ভিজিট : ১৭)
যেকোনো সংকটে যাতে মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছানো যায় সেবিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক সংকটে দ্রুত সহায়তা পৌঁছে দিতে কাজ করছে সরকার।
পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাকে শক্তিশালী করার ওপরও জোর দেওয়া হচ্ছে।

রবিবার (৪ অক্টোবর) সকালে বে অব বেঙ্গল ২০২৬ কনভারসেশনের দ্বিতীয় দিনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

সমন্বিত সামাজিক সুরক্ষা ব্যবস্থাই আগামী দিনের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। বলেন, সামাজিক সুরক্ষাকে বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। নাগরিকদের সব ধরনের সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

জহির উদ্দিন স্বপন বলেন, ত্রাণনির্ভরতা থেকে বেরিয়ে সক্ষমতা অর্জন, দেশের সামাজিক সুরক্ষা নিশ্চিতসহ ঝুঁকিপূর্ণ মানুষকে স্বাবলম্বী করে তুলতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ডের উদ্যোগ সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ মানুষদের সামাজিক সুরক্ষায় ভূমিকা রাখছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft