শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ৯)
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ নম্বর সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য হয়েছে। আসনটি শূন্য হওয়ার পর পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনুলিপি পাঠানো হয়েছে।

ফাঁকা আসন পূরণে নির্বাচন কমিশনকে তাগিদ:
সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী কোনো আসন শূন্য হলে পরবর্তী নির্বাচনী প্রক্রিয়া চালুর অংশ হিসেবে বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের নিকট পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের এই শূন্য আসনটি পূরণের জন্য নির্বাচনী বিধি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft