বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করলো কোস্ট গার্ড
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ১১)
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর এফভি রিফাত নামক একটি ফিশিং বোট ১৩ জন জেলেসহ টেকনাফ হতে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। পরবর্তীতে গত ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় মাছ আহরণ শেষে পোতাশ্রয়ে ফেরার সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে। এসময় বোটে থাকা একজন জেলে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চাইলে কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তৎক্ষণাৎ গভীর সমুদ্রে টহলে নিয়োজিত জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে সেন্টমার্টিন হতে ১২ নটিক্যাল মাইল দক্ষিণ হতে বিকল হওয়া বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। 

উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft