বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম   (ভিজিট : ৬)
স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, কর্মসূচি বাস্তবায়নের জন্য ৩৭০ কোটি টাকা বরাদ্দ ছাড় করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকারের আওতাধীন জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এলজিইডির দপ্তর, ওয়াসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং সারা দেশের হাট-বাজার ও গ্রোথ সেন্টারসহ মোট ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে।

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আলাদা আলাদা চিঠির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ২৭ জানুয়ারির মধ্যে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft