বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
কমলাপুরে ককটেল ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের মিছিল
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম   (ভিজিট : ৪)
ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ ও রেলে অগ্নিসংযোগ ঘটনার  প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মমিনুল  ইসলাম মামুনের নেতৃত্বে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিক্ষোভ ও  প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলটি সিআরবি সদর দপ্তর থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশননের দিকে যায়। মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শাখার সভাপতি সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

মমিনুল  ইসলাম মামুন ভাই বলেন, রেলওয়ের ওপর নাশকতা বন্ধ করুন। ঢাকার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ এবং রেলওয়ের যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রেলওয়ে শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি দেশের কোটি মানুষের নিরাপদ যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এবং রাষ্ট্রীয় সম্পদ।

যারা রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি করতে রাষ্ট্রীয় সম্পদে আগুন দেয়, বিস্ফোরণ ঘটায় বা সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন করে, তাদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাই হোক, তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

সাম্প্রতিক ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের কথা পুলিশ জানিয়েছে। তদন্তে যদি কারও সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে দল-মত নির্বিশেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। রেলওয়ে আমাদের জাতীয় সম্পদ।

রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অগ্নিসংযোগ ও নাশকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft