শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
দুবাইয়েরনট্রান্সগার্ড গ্রুপের সাথে কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সাক্ষাৎ
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম   (ভিজিট : ১৮)
দুবাইস্থ Transguard (ট্রান্সগার্ড) গ্রুপের হেড অব অনবোর্ডিং জনাব স্টিফেন বিলে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান-এর সাথে সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে ট্রান্সগার্ড গ্রুপে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরও গতিশীল ও সহজীকরণের বিষয়ে আলোচনা করা হয়। বর্তমানে ট্রান্সগার্ড গ্রুপে বাংলাদেশীরা বিভিন্ন পেশায় সুনামের সাথে কাজ করছেন মর্মে জনাব স্টিফেন কনসাল জেনারেল-কে অবহিত করেন। কনসাল জেনারেল বাংলাদেশীদের কর্মসংস্থানের জন্য ট্রান্সগার্ড গ্রুপকে ধন্যবাদ জানান এবং আরও অধিক সংখ্যক দক্ষ জনবল নিয়ে আসার জন্য জনাব স্টিফেন-কে অনুরোধ জানান।

এছাড়া, ট্রান্সগার্ড গ্রুপে কর্মরত বাংলাদেশীদের জন্য নানাবিধ কল্যাণমূলক কর্মকান্ড গ্রহণ এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কনসাল জেনারেল জনাব স্টিফেন বিলের দৃষ্টি আকর্ষণ করেন। 

সাক্ষাৎকালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং ট্রান্সগার্ড গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft