রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীকে সিসিটিভির আওতায় আনার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ৫৩)
সমগ্র ঢাকা শহরকে সিসিটিভি মনিটরিং সিস্টেমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

এদিন প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমগ্র ঢাকা শহরকে সিসিটিভি মনিটরিং সিস্টেমের আওতায় আনার লক্ষ্যে ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ শীর্ষক প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। উক্ত প্রকল্পের প্রাথমিক ডিপিপির ওপর গত ২৪-০৫-২০২৬ তারিখে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর সভাপতিত্বে যাচাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

যাচাই কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বর্তমানে প্রকল্পটি ডিপিপি পুনর্গঠন চলমান আছে। প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদিত হলে সমগ্র ঢাকা মেট্রোপলিটন এলাকায় সিসিটিভি মনিটরিং সিস্টেমের আওতায় আনার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যেতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft