অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভুঞা পদত্যাগ করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি বরাবর এ পদত্যাগ পত্র জমা দেন তিনি। তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান আব্দুল জব্বার ভুঞা।
এর আগে, তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে ৩ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।
পদত্যাগ করা ওই ৩ আইন কর্মকর্তা হলেন- অ্যাটর্নি জেনারেল অফিসের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।
আজকালের খবর/বিএস