সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন আলতামাশ কবির
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ৩৩)
ঢাকা ক্লাব লিমিটেডের ২০২৬-২০২৭ মেয়াদের বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আলতামাশ কবির। 

রবিবার (৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় আলতামাশ কবির ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হোসেন পেয়েছেন ৩৯২ ভোট।

উল্লেখ্য, আলতামাশ কবির দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক।

সভাপতি নির্বাচনের পাশাপাশি ঢাকা ক্লাব লিমিটেডের আজীবন ও স্থায়ী সদস্যদের ভোটে পরিচালনা পর্ষদের ১০ জন সদস্যও নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন—তারেক আহমেদ আদেল, ওসামা তাসীর, তানভীর আজিজ খান, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, এস এম হাফিজ আল আশাদ, নাজমা আক্তার, মো. আমিনুল হক, আম্বারীন ইসলাম, আবদুর রহমান এবং রাব্বানী জব্বার।

ঢাকা ক্লাব লিমিটেডের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাদের আগামী দিনের কার্যক্রম ও মেয়াদকালের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft