বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ এএম   (ভিজিট : ০)
ভারতের নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ‘স্ট্র্যাটেজিক নেবারহুড স্টাডি ট্যুর’-এর অংশ হিসেবে বাংলাদেশ সফর করছে। এ সফরের লক্ষ্য বাংলাদেশের বেসামরিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে মতবিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানো।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলে ভারতীয় সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ কয়েকটি দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরাও রয়েছেন।

গত ৩০ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর পর প্রতিনিধিদলটি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে মতবিনিময় করে।

সফরকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রতিনিধিদলটিকে আতিথেয়তা প্রদান করবে। এ সময় তারা বাংলাদেশের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল ডিফেন্স কলেজের ‘স্ট্র্যাটেজিক নেবারহুড স্টাডি ট্যুর’-এর অংশ হিসেবে এ সফরের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে আঞ্চলিক কৌশলগত, নিরাপত্তা ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সরাসরি ধারণা লাভের সুযোগ পান।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft