সোমবার ৩১ আগস্ট ২০২৬
ডিমলায় বিএনপির মতবিনিময় সভা
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ১১)
নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে ডিমলা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য অধ্যাপক সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গোলাম রাব্বানী প্রধান এবং ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ারসহ স্থানীয় অন্য নেতারা।

সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সমন্বয় বাড়ানো এবং স্থানীয় সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা হয়।

বক্তারা বলেন, দলের ভিত মজবুত করতে তৃণমূলের ঐক্যের বিকল্প নেই। সব বিভেদ ভুলে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নেতাকর্মীদের সাংগঠনিক বিভিন্ন মতামত ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং তৃণমূলকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft