শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
দুধে গোসল করে প্রেমকে বিদায় জানালেন এক যুবক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:২২ পিএম   (ভিজিট : ১৪১)
বিকেলে দুধ দিয়ে গোসল শুরু করেন এক যুবক। কিছুক্ষণের মধ্যেই তার চারপাশে জড়ো হন স্থানীয় লোকজন। কেউ বিস্মিত হয়ে দেখছিলেন, কেউ মুঠোফোনে ছবি-ভিডিও ধারণ করছিলেন। এর কিছুক্ষণ পরই জানা গেল, পুরোনো প্রেমকে বিদায় জানাতেই যুবকের দুধ দিয়ে গোসল। 

শুক্রবার বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার শালুকডুবি গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।

একসময় এক নারীকে ভালোবেসেছিলেন জানিয়ে তারিকুল বলেন, সেই সম্পর্ক নিয়ে অনেক আশা ছিল। কিন্তু একপর্যায়ে সম্পর্কটি তার জীবনে হতাশা ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘদিনের সেই কষ্ট থেকে বেরিয়ে এসে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন।

সেই সিদ্ধান্তের কথা প্রতীকীভাবে জানাতে দুধ দিয়ে গোসল করেছেন বলে জানান তারিকুল। তিনি বলেন, আমি এক বেইমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না।

তারিকুলের ভাষ্য, ভালোবাসার পেছনে না ছুটে এবার ভালো পথে ফিরতে চান। নতুন করে নিজের জীবন গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রেমে ব্যর্থ হয়ে মানুষ নানা ধরনের প্রতিক্রিয়া দেখান। তবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে প্রেমকে বিদায় জানানোর ঘটনা তাদের কাছে ব্যতিক্রম।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft