শুক্রবার ২৮ আগস্ট ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ১৭)
দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন ও সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এক দিনে নতুন করে রোগটিতে আক্রান্ত ও উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে।  

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সর্বশেষ চিত্র উঠে এসেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে চলতি আগস্টের ২৭ তারিখ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। মৃতদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৫৬ জন এবং গবেষণাগারে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯৯। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। একই সময়ে আরও ৯৫৬ জনের দেহে হামের প্রাথমিক উপসর্গ ধরা পড়েছে। এ নিয়ে গত সাড়ে পাঁচ মাসে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ৭২৬ এবং উপসর্গ থাকা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২।

বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গত ১৫ মার্চ থেকে এই পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাসেবা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন রোগী।

স্বাস্থ্যবিদদের মতে, শিশু ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো টিকা প্রদান নিশ্চিত করা গেলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

আজকালের খবর/বিএস 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft