বুধবার ২৬ আগস্ট ২০২৬
ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:৪৬ পিএম   (ভিজিট : ৮)
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটউটের মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় আমিনুল ইসলামের চুক্তির মেয়াদ বাতিল করে নতুন করে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী ঢাকা ওয়াসার এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি-প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্মসংম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্থানীয় সরকার ইনস্টিটউটের মহাপরিচালক পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

সাবেক সচিব আমিনুল ইসলামকে গত ১০ মার্চ এক বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করা আমিনুল ইসলাম ১৯৮৫ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ওই ব্যাচে প্রায় ৬০০ কর্মকর্তার মধ্যে মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছিলেন তিনি।

দীর্ঘদিন পদোন্নতি না পাওয়ায় বৈষম্যের শিকার হন তিনি। গত অন্তর্বর্তী সরকারের সময় তাকে ভূতাপেক্ষভাবে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft