মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
পর্যটন মন্ত্রীর সাথে আনসার প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৬)
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। 

সোমবার (২৪ আগস্ট ২০২৬) সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। উল্লেখ্য, গত ২১ আগস্ট তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

বৈঠকে দেশের বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করা হয়। মন্ত্রী দেশের গেটওয়ে খ্যাত বিমানবন্দরসমূহের সার্বিক শৃঙ্খলা, যাত্রী পরিষেবা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় আনসার সদস্যদের নিবেদিত ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় মহাপরিচালক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনালের নিরাপত্তায় অঙ্গীভূত আনসার সদস্যদের মোতায়েন সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পদক্ষেপগুলো মন্ত্রীকে অবহিত করেন।

আলোচনায় দেশ ও মানুষের কল্যাণে মন্ত্রণালয় ও আনসার বাহিনীর পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে 'সবার আগে বাংলাদেশ' মন্ত্রে উজ্জীবিত হয়ে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন উভয় পক্ষ।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft