সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে বগুড়ায় এক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা তথ্য অফিস, বগুড়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়ার সিনিয়র তথ্য অফিসার মুহাঃ মাহফুজার রহমান।
বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোঃ জিললুর রহমান, সমাজসেবা অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাঃ আতাউর রহমান, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার এবং লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জুলফিকার আবু নাসেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আজকালের খবর/কাওছার আল হাবীব