বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
আধুনিক ব্যাংকিং ও ডিজিটাল সেবায় জোর দেওয়ার আহ্বান আনসার-ভিডিপি মহাপরিচালকের
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ৬)
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিয়োগপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার (১৯ আগস্ট) প্রশিক্ষণের একটি বিশেষ সেশনে প্রধান অতিথি হিসেবে তিনি নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, ব্যাংকে সদ্য যোগদানকৃত ১৫১ জন সিনিয়র কর্মকর্তার মধ্য থেকে প্রথম ধাপে ২৫ জনকে নিয়ে গত ১৫ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

সেশনে মহাপরিচালক বাহিনী ও ব্যাংকের লক্ষ্য, সাংগঠনিক কাঠামো এবং ‘সঞ্জীবন’ প্রকল্পের মতো কল্যাণমুখী উদ্যোগে ব্যাংকের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এ সেবা কার্যক্রমকে আরও স্বচ্ছ, জনবান্ধব ও দক্ষ করতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের বিকল্প নেই।

প্রশিক্ষণ সেশনে ব্যাংকের আধুনিকায়নে 'কোর ব্যাংকিং সিস্টেম' (CBS) বাস্তবায়ন এবং বিএসিএইচ (BACH), এনপিএসবি (NPSB), বিইএফটিএন (BEFTN)-সহ জাতীয় পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে জোর আলোচনা করা হয়।

মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন যে, প্রযুক্তিগত এসব সংস্কার বাস্তবায়নের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও দ্রুত ও নিরাপদ হবে। নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের অর্জিত জ্ঞান ও পেশাদারিত্বকে কাজে লাগিয়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে একটি সর্বাধুনিক ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft