বুধবার ১৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উচ্চপর্যায়ের সভা
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ২)
বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব মোঃ মোস্তাকুর রহমান, এফসিএমএ-এর সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর বিষয়ে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মীর মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নর ছাড়াও ডেপুটি গভর্নর ড. কবীর আহমেদ ও ডেপুটি গভর্নর মো. সারওয়ার হোসেন এতে অংশ নেন।

বৈঠকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বহুল প্রতীক্ষিত “সঞ্জীবন প্রকল্প”-এর Pre-Finance সুবিধা ও প্রয়োজনীয় মঞ্জুরী দ্রুত অনুমোদনের আশ্বাস দেন গভর্নর, যা বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তির পথ আরও সুগম করবে। এছাড়া ব্যাংকের Core Banking System (CBS) সফল বাস্তবায়ন ও সার্বিক সক্ষমতা বাড়াতে আগামী তিন মাসের মধ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটির (BSC) মাধ্যমে ২০৫টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে পূর্ণাঙ্গ সিবিএস বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সব ধরনের প্রযুক্তিগত সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করবে।

একই সঙ্গে গ্রাহকসেবা আধুনিকীকরণ ও দ্রুত আন্তঃব্যাংক লেনদেন নিশ্চিত করতে ব্যাংকটিকে BACH, NPSB এবং BEFTN/EFT-সহ অন্যান্য জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ জোরদার করা হয়েছে। এর ফলে বাহিনীর সদস্য ও সাধারণ গ্রাহকেরা খুব সহজেই বেতন-ভাতা গ্রহণ, ডিজিটাল পেমেন্ট ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মতো আধুনিক সেবা ভোগ করতে পারবেন। গভর্নরের এই ইতিবাচক সহযোগিতা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে একটি প্রযুক্তিনির্ভর ও আধুনিক আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরে অগ্রণী ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft