বুধবার ১৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ০)
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে আমরা তিনটি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে ১১ দলীয় ঐক্যের পক্ষে দু’টি এবং সরকারি দল-বিএনপির পক্ষ থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম)। নির্ধারিত সময় পর্যন্ত কোনো মনোনয়নপত্র প্রত্যাহার হয়নি।

তিনি বলেন, বিশ্ববাসী এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে যে, কে রাষ্ট্রপতি হচ্ছেন। তবে প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের নির্বাচনে আমাদের দক্ষতা খুব বেশি নয়। তারপরও যা কিছু সম্ভব, আমরা সব করেছি। রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের কোনো ঘাটতি নেই। এ ব্যাপারে আমরা সবার সহযোগিতা পাচ্ছি।

নির্বাচনের ফলাফল ঘোষণা প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন বলেন, সিইসি বা নির্বাচনি কর্তা হিসেবে যাচাই-বাছাই শেষে আমি যে ফল ঘোষণা করবো, সেটিই চূড়ান্ত। আর ভোটের দিনই ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। এ সময় ভোট দেয়ার পর ভোটাররা সংসদে অবস্থান করতে পারবেন এবং গণনার সময়ও তারা উপস্থিত থাকতে পারবেন বলেও জানান সিইসি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft