মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
দেশে ২০ বছরে কোন উন্নয়ন হয়নি: মীর শাহে আলম
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:৩৪ পিএম   (ভিজিট : ২)
দেশে ২০ বছরে কোন উন্নয়ন হয়নি। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতির সময়ে ক্ষমতা নিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের  সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। 

এলজিআরডি প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘাস থেকেও কিভাবে উন্নয়ন করা যায়, তা নিয়েও ভাবছেন। চলতি বছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এতে বাজেট ধরা হয়েছে ৬ হাজার কোটি টাকা। 

আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মীর শাহে আলম। উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের দু'পাশে ময়লা সরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়েছে। ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft