মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:২৬ পিএম   (ভিজিট : ৩)
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। আজ মঙ্গলবার তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের বরাত দিয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান কালবেলাকে বলেন, স্যার, আজ পদত্যাগ করবেন। তিনি শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ করছেন বলে জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেম এই পদে নিয়োগ পেয়েছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft