রবিবার ১৬ আগস্ট ২০২৬
মানিকগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন: বিমান ও পর্যটন মন্ত্রী
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ২০)
১৬ আগষ্ট জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী আফরোজা খানম রিতা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পিপি নূরতাজ আলম বাহারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচির পর মন্ত্রী সরকারি হাই স্কুল মাঠে একটি গাছের চারা রোপণ করেন।


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft