বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
ঢাকা-পাবনা রুটে নতুন আন্ত নগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ০)
পাবনা-ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে নতুন এক জোড়া আন্ত নগর ট্রেন চালু হচ্ছে। গত ৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে রেলপথ মন্ত্রণালয়।

অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী ৮০৮ নং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং ঢাকা পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৭ নং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে এবং পাবনা পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।

প্রস্তাবনায় আরো বলা হয়, ট্রেনটি আপ ও ডাউন উভয় পথে ঈশ্বরদী, দাশুরিয়া, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

আগামী ১৯ নভেম্বর অপরাহ্নে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশনে উক্ত ট্রেন দুটি উদ্বোধন করবেন। এর মাধ্যমে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্ত নগর ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। 

বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারের সঙ্গে সংগতি রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে উক্ত ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই ট্রেন চালুর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে আন্ত নগর রেল যোগাযোগ সংযোজন হতে যাচ্ছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft