মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয়
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৫০ এএম   (ভিজিট : ১৩৪৫)
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামিতে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। এই ম্যাচে পেনাল্টি মিস করে মায়ামিকে সমতায় ফেরানোর বড় সুযোগ হাতছাড়া করেন তিনি। এতে বড় পরাজয়ের স্বাদ পেয়েছে মায়ামি।

রবিবার (১৬ আগস্ট) ভোরে হানি মুখতারের জোড়া গোলে ইন্টার মায়ামিকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ন্যাশভিলে।

এদিন ম্যাচের ১৬তম মিনিটে গোল করে স্বাগতিক দলটিকে এগিয়ে দেন অ্যান্ডি নাহার। বাঁ প্রান্তের কাছে এলিয়াস সাদের পাসে হেড করে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন তিনি। এরপর ২৩তম মিনিটে গোল করার বড় সুযোগ পেয়েছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক। 

তবে মেসির নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে। ফিরতি বল জালে পাঠিয়েছিলেন সার্জিও রেগিলন। কিন্তু পরে দেখা যায়, রেগিলন পেনাল্টি বক্সে আগেই ঢুকে পড়েছিলেন। ফলে গোলটি বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে মায়ামি। ৪৮তম মিনিটে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক গোল করেন তেলাসকো সেগোভিয়া। তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। একই মিনিটে সাদের পাস থেকে গোল করে ন্যাশভিলেকে আবার এগিয়ে দেন মুখতার। 

এর আট মিনিট পর দলের হয়ে মৌসুমের সর্বোচ্চ ১২তম গোলটি করেন স্যাম সারিজ। ব্যাকহিল দিয়ে বল জালে পাঠিয়ে তিনি ন্যাশভিলের লিড ৩-১ করেন। ৬২তম মিনিটে মায়ামির গোলরক্ষক রোকো রিওস-নোভোর ভুলে ম্যাচ কার্যত নিশ্চিত করে ফেলে ন্যাশভিলে। 

গোলকিক নিতে গিয়ে শোয়াকের কাছ থেকে আসা বলের গতিপথ ভুল বুঝে পড়ে যান রিওস-নোভো।  সেই সুযোগে বলের দখল নিয়ে ন্যাশভিলের ব্যবধান ৪-১ করেন মুখতার। মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দলটির বিপক্ষে এটি ন্যাশভিলের মাত্র দ্বিতীয় জয়।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft