মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডারউইন টেস্ট, তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:৪৪ পিএম   (ভিজিট : ১১৯২)
ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে আছে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়ে ১৬১ রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

এর আগে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৪২৬ রান। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর অর্ধশতকের পর মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ২২৮ রানের বড় লিড পায় বাংলাদেশ।

তৃতীয় দিনের শুরুতে চার উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে দিনের প্রথম সেশনের পর আর বেশি দূর এগোতে পারেনি তারা। লাঞ্চের পরপরই অলআউট হয়ে যায় সফকারীরা। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তৃতীয় দিন জশ হ্যাজলউড একাই নেন চার উইকেট, তাতে তার শিকার দাঁড়ায় ৬ উইকেটে। এদিন ৩০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি।

বড় ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমেও শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। হাসান মাহমুদের গতির সামনে মাত্র ৩৭ রানেই দুই ওপেনারকে হারায় তারা। জেক ওয়েদারাল্ড বোল্ড হয়ে ফেরেন রানের খাতা খোলার আগেই। এরপর ট্রাভিস হেডকেও বোল্ড করে বাংলাদেশকে দ্রুত সাফল্য এনে দেন হাসান।

প্রাথমিক ধাক্কা সামলে এরপর প্রতিরোধ গড়েন মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথ। তবে চা বিরতির পর এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৩৬ রানের জুটি গড়ে ৩১ রানে বোল্ড হন লাবুশেন।

এরপর স্মিথ ও ক্যামেরন গ্রিন মিলে বাংলাদেশের বোলারদের বেশ কিছুটা চাপে ফেলে দেন। শেষ পর্যন্ত সেই জুটিও বেশিক্ষণ টেকেনি। মেহেদী হাসান মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ৮৮ বলে ৪৪ রান করে ফেরেন স্মিথ।

তবে দিনের শেষ ভাগে আর কোনো বিপদ হতে দেননি গ্রিন ও অ্যালেক্স ক্যারি। সতর্ক ব্যাটিংয়ে ৯৪ বলে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন তারা। গ্রিন ৪৩ এবং ক্যারি ১৯ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের অপেক্ষায় আছেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft