রবিবার ১৬ আগস্ট ২০২৬
বেগম খালেদা জিয়ার সমাধিতে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:৪০ পিএম   (ভিজিট : ২১)
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত সাবেক এই প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এসময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে সূরা ফাতিহা পাঠ ও মোনাজাত করেন মন্ত্রী।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া ও তাঁর পরিবারের জন্য দেশবাসীর দোয়া ও ভালোবাসা চিরন্তন।

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছি। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মারও মাগফিরাত কামনা করছি।’

তিনি বলেন, ‘যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যারা শহীদ হয়েছেন এবং যারা গণতন্ত্র রক্ষায় আমরণ লড়াই করেছেন, তাদের সবার জন্যই দোয়া করছি। 

ডা. জাহিদ বলেন, ‘খালেদা জিয়া তার সারাজীবন গণতন্ত্রকে ভালোবেসেছেন। তিনি কখনো আপস করেননি। তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবেসেছেন।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার ইন্তেকালের পর আল্লাহর অশেষ রহমতে দেশের সর্বস্তরের মানুষ তাঁর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন।’

Ajkaler Khobor/MK

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft