বুধবার ১২ আগস্ট ২০২৬
জুলাই মাসে বিজিবি’র অভিযানে জব্দ করা হলো যেসব চোরাচালানি পণ্য
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ১)
দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে গত জুলাই মাসে মোট ২০২ কোটি ৬৩ লক্ষ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। 

মঙ্গলবার (১১ আগস্ট) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৪ কেজি ২৫৪ গ্রাম স্বর্ণ, ২১৬ পিস ডায়মন্ডের নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১৩,০৬৩ পিস শাড়ী, ২,৭১০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৮,৮৮৬টি তৈরী পোশাক, ২,৪১৬ মিটার থান কাপড়, ১৫,৫২৭টি ইমিটেশন গহনা, ৩,০২,৩৯৪টি কসমেটিক্স সামগ্রী, ৮,৬৪,৩৫৬ পিস আতশবাজি, ১,৭৫১ ঘনফুট কাঠ, ২,২১,০৯০ কেজি কয়লা, ৬,৪৪৬ কেজি চা পাতা, ৬২৪টি মোবাইল, ৪,৩৬০টি মোবাইলের ডিসপ্লে ও ৩৬,১৭০পিস মোবাইলের যন্ত্রাংশ, ২০,০০০টি বিভিন্ন প্রকার চিকিৎসা সরঞ্জামাদি, ৭১ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড, ৩,৭০০টি চশমা, ৪৭,৭৭৬ কেজি জিরা, ৪২,৯৩১ কেজি রসুন, ১৩,৩২৯ কেজি চিনি, ১২,৪৮৬ কেজি সার, ১৭,৪৭৯ কেজি কারেন্ট জাল, ৩৬৭ লিটার ভোজ্য তেল/ডিজেল/অকটেন/পেট্রোল/মবিল, ১,৮১৮ প্যাকেট কীটনাশক, ৬,৯৪,০১৭ পিস বিভিন্ন প্রকার ঔষুধ, ১ কেজি ০৭০ গ্রাম সাপের বিষ, ০৯ পিস কষ্টি/বেলে পাথর, ১২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ০৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার, ০৬টি ট্রলি, ৫৫টি সিএনজি/ইজিবাইক/অটোরিক্সা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল/ভ্যান এবং ১২৭টি নৌকা।  
  
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-০৯টি দেশি/বিদেশি পিস্তল, ০১টি রাইফেল, ০৫টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গোলাবারুদ এবং ০৭টি অন্যান্য অস্ত্র। 

 এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ২১,১০,২৫৮ পিস ইয়াবা, ০২ কেজি ক্রিষ্টাল মেথ আইস, ৭১ গ্রাম হেরোইন, ১,২৪৩ বোতল ফেনসিডিল, ৬,৫২৬ বোতল বিদেশী মদ, ১,৬৩৯.৫ লিটার বাংলা মদ, ৭৫৪ ক্যান বিয়ার, ১,৮০৬ কেজি গাঁজা, ২,৫৮,৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ১৬,৫৮০ বোতল বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ , ১৮,৬৮২ পিস বিভিন্ন প্রকার ঔষধ/ট্যাবলেট এবং ১,১৯,১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯১ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ জন বাংলাদেশী নাগরিক, ০৩ জন ভারতীয় নাগরিক ও ৮১ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

আজকালের খবর/বিএস 









আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft