বুধবার ১২ আগস্ট ২০২৬
কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব সেলিম খান
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:৩০ এএম   (ভিজিট : ৮)
কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. সেলিম খান। তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। অন্যদিকে বর্তমান কৃষি সচিব ড. রফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft