রবিবার ৯ আগস্ট ২০২৬
জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশে উচ্চপর্যায়ের কমিটি গঠন
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৪৬ পিএম   (ভিজিট : ১৪)
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। 

অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে সভাপতি করে গঠিত এ কমিটিতে সরকারের একাধিক দপ্তরের মন্ত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী; অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। কমিটি প্রয়োজনে নতুন কোনো সদস্যকে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।

কমিটির সভা প্রয়োজনানুযায়ী আয়োজন করা হবে এবং অর্থ বিভাগ কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft