রবিবার ৯ আগস্ট ২০২৬
সিলেটে সড়ক দুর্ঘটনায় জালালাবাদ এসোসিয়েশনের শোক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:১২ পিএম   (ভিজিট : ২৮)
ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় শুক্রবার (৭ আগস্ট) যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে এক শিশুসহ ০৯ জনের মর্মান্তিক মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সিলেটবাসীদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন।  

শনিবার (৮ আগস্ট) জালালাবাদ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক ও সমবেদনা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার ও সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদ এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তায়ালা নিহত সকলকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাদের স্বজনদের এই অপূরণীয় শোক ও ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। একই সঙ্গে দুর্ঘটনায় আহত সকলের দ্রুত সুস্থতা কামনা এবং তাদের প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।  

জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা মনে করে, সিলেট বিভাগের মানুষের দীর্ঘদিনের দাবি ঢাকা-সিলেট মহাসড়ক ০৬ লেনে উন্নীত করার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি সিলেটের রেলপথের সংস্কার ও আধুনিকায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। নিরাপদ, দ্রুত ও আধুনিক সড়ক ও রেল যোগাযোগ নিশ্চিত করা এখন সময়ের দাবি। উন্নত যোগাযোগব্যবস্থা শুধু দুর্ঘটনা কমাবে না, সিলেট বিভাগের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft