মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের নিয়োগ বাতিল
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ১৫৩৬)
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে দেওয়া নিয়োগ বাতিল করেছে সরকার। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর সানা মো. মারুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী জেলার বাসিন্দা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়ে ৩০ জুলাই জারি করা স্মারক (নং-০৯/সলিসিটর/২০২৪ (অংশ-১)-১১৯) বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ৩ আগস্ট আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান। ব্যক্তিগত পরিস্থিতির কারণে এ দায়িত্ব পালন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি পদ থেকে অব্যাহতি চেয়েছেন।

চিঠিতে মাহফুজুর রহমান তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে অবমুক্ত করার অনুরোধ জানিয়েছেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft