সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৬)
রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতাদের দায়ের করা মামলায় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস এম এমদাদুল হক আবেদনটি শুনানির জন্য ২৬ অক্টোবর দিন রেখেছেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক ও এস এম শাহজাহান। সঙ্গে ছিলেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর জামিন প্রশ্নে জারি করা রুল মঞ্জুর করে হাবিবুল আউয়ালকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে হাবিবুল আউয়ালের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক, এস এম শাহজাহান ও সারা হোসেন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ ও সৈকত ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল করিম মন্ডল।

গত ২৮ জুন হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। শুনানি শেষে ৯ সেপ্টেম্বর তা মঞ্জুর করা হয়।

এর আগে গত বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

২০২৪ সালের ২২ জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় সাবেক তিন সিইসিসহ মোট ২৪ জনকে আসামি করা হয়।

আসামিদের মধ্যে সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল ছাড়াও সাবেক নির্বাচন কমিশনার, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নাম রয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft