শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
কানেকটিকাটে সঙ্গীত একাডেমির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:৫০ এএম   (ভিজিট : ৯৬)
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনে সঙ্গীত একাডেমির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) ম্যানচেস্টারের সেন্টার কংগ্রেশনাল চার্চে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থী ও অতিথি শিল্পীরা গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।

কানেকটিকাটের সঙ্গীত একাডেমি গত ১৮ বছর ধরে বাংলা ভাষা, সংগীত ও সংস্কৃতি চর্চার পাশাপাশি বাঙালির বিভিন্ন সর্বজনীন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের বাংলা ভাষা ও বাংলা গান শেখানোর মাধ্যমে তাদের শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

একাডেমির সব শিক্ষার্থীই প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত। অনেকেই বাংলা বুঝলেও দৈনন্দিন কথোপকথনে ইংরেজি ব্যবহার করে। তবে একাডেমির নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তারা শুদ্ধ বাংলায় কথা বলা ও বাংলা গান শেখার সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের পরিবেশনা ও বাংলা ভাষায় সাবলীল উপস্থাপনা দেখে অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেন।

সঙ্গীত একাডেমির পরিচালক ও সঙ্গীতশিল্পী কৌশলী ইমা বলেন, প্রবাসে কর্মব্যস্ততার কারণে অনেক সময় বাবা-মায়েরা সন্তানদের দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে পারেন না। সঙ্গীত একাডেমির মাধ্যমে শিশু-কিশোরদের বাংলা ভাষা, বাংলা গান ও দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করা হচ্ছে। তিনি এ কার্যক্রম অব্যাহত রাখতে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং অভিভাবকদের সন্তানদের দেশীয় সংস্কৃতিমুখী করে গড়ে তোলার আহ্বান জানান।

শাহরিয়ার রহমান আরিফ ও শিলভিয়া রেবেরিও কুহুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সংগীত পরিবেশন করেন মন্দিরা বণিক, অধ্যায় রোজারিও, আরিবা আনজুম, অর্জুন বণিক, আরশি রোজারিও, শুভ্রনীল চৌধুরী রোহান, রিয়া হোসেন, সুহানী ঘোষ, ফিহা আমির, মার্সিয়া আহসান মিশু, বর্ষা সরকার, সুমাইয়াহ সুখ, ব্রিয়ানা বিশ্বাস এবং তাসমিহা আমির।

যৌথভাবে কবিতা আবৃত্তি করেন শুভ্রনীল চৌধুরী রোহান, আরিবা আনজুম ও আরশি রোজারিও।

এছাড়া সংগীত পরিবেশন করেন মুকুট কস্তা, তাপসী কস্তা, ববি সরকার, নিয়ন মণ্ডল, মনিকা মাপোলি, রেনি সরকার, পারুল রোজারিও, রশিদা আখন্দ লাকী, চৌধুরী হায়দার এবং সঙ্গীত একাডেমির পরিচালক কৌশলী ইমা। কবিতা আবৃত্তি করেন নীরা বাহাউদ্দিন ও মোল্লা বাহাউদ্দিন পিয়াল।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকৌশলী আমিরুজ্জামান টুটুল। অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার গুরুত্ব আরও একবার তুলে ধরে।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft