মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৫৬ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৬:৫৮ পিএম  (ভিজিট : ৩১১৯)
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এ উপলক্ষে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতি এগিয়ে চলছে।

ঐতিহাসিক উদ্যোগকে সামনে রেখে জেদ্দার কাসা ডিওরা হোটেলে (Casa Diora Hotel) প্রবাসী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল)-এর আয়োজনে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্পন্সরশিপ সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃক মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিউনিটি অ্যাফেয়ার্স বিষয়ক সরকারি উপদেষ্টা নশীন আহমেদ।

মতবিনিময় সভার শুরুতে সংগঠনের প্রধান উপদেষ্টা এম. ওয়াই. আলাউদ্দিন স্বাগত বক্তব্যে বাংলাদেশের এই অংশগ্রহণকে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অর্জন হিসেবে উল্লেখ করেন।

রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক হানিচ সরকার উজ্জ্বল, উপদেষ্টা বাহার উদ্দিন বকুল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসুদ সেলিম, ভাইস প্রেসিডেন্ট সাজিদুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল হক চৌধুরী।

এছাড়া সংগঠনের সদস্য আর নোমান, সাইফুল ইসলাম, আবস রাব্বি, করিম সরকার, আবেদা সুলতানা, ওমর ও সামি অনুষ্ঠানে উপস্থিত থেকে মতামত তুলে ধরেন।

সভায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’-এর উপদেষ্টা নশীন আহমেদ বলেন, রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল ছয় বছর ধরে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম বাংলাদেশ প্রাতিষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছে। এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান, নির্মাতা, শিল্পী ও সংশ্লিষ্টদের বিশ্বদরবারে নিজেদের তুলে ধরার বড় সুযোগ তৈরি করবে।

তিনি জানান, উৎসবে অংশগ্রহণকারী বাংলাদেশি শিল্পী, নির্মাতা, প্রযোজক ও ক্রু সদস্যদের জন্য আয়োজক কর্তৃপক্ষ বিনামূল্যে ভিসা সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

নশীন আহমেদ আরও জানান, চলচ্চিত্র উৎসবের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিনোদনের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি এই বৈশ্বিক আয়োজন সফল করতে জেদ্দায় বসবাসরত বাংলাদেশি সাংবাদিক, ব্যবসায়ী ও কমিউনিটির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, নশীন আহমেদ দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সৌদি আরবে শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা ও মিডিয়া খাতে কমিউনিটি উন্নয়নে কাজ করে আসছেন। তিনি সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (GEA), জেদ্দা চেম্বার, শিক্ষা মন্ত্রণালয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। কমিউনিটির ক্ষমতায়ন ও সাংস্কৃতিক বিকাশে তার ভূমিকা উল্লেখযোগ্য।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft