রবিবার ২ আগস্ট ২০২৬
কাতারে বিডি কমিউনিটি ভলান্টিয়ারের বিশ্বকাপ ফুটবল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৫০ এএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ১১:৫২ এএম  (ভিজিট : ৩২৮)
বাংলাদেশ কমিউনিটি ভলান্টিয়ারের উদ্যোগে কাতারে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ ফুটবল ফেস্টিভ্যাল। গত ১১ জুলাই সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত কাতারের আরব ইন্টারন্যাশনাল একাডেমি স্কুলের মাঠে আয়োজিত এ ফেস্টিভ্যালে কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে তিনটি দল নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় তিনটি দলই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে গ্রুপ পর্ব শেষ করে। পরে ফাইনালে টিম আলফা ও টিম ব্রাভো মুখোমুখি হলে নির্ধারিত সময়ে ফলাফল না আসায় টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। টাইব্রেকারে জয়লাভ করে টিম আলফা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণে পৃষ্ঠপোষকতা করে ট্রেড মার্ক গ্রুপ।

আয়োজকরা জানান, প্রবাসী তরুণদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি আরও উৎসাহিত করতে ভবিষ্যতেও বিভিন্ন ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে। এ প্রত্যয়ের মধ্য দিয়ে ফেস্টিভ্যালের সমাপ্তি ঘটে।

আজকালের খবর/এমকে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft