রবিবার ২ আগস্ট ২০২৬
বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ে ফিনল্যান্ড বিএনপির অভিনন্দন
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:৪৩ পিএম   (ভিজিট : ১২৭)
বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছে ফিনল্যান্ড বিএনপি। এক অভিনন্দন বার্তায় ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি ও সাধারণ সম্পাদক জামান সরকার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। দেশের ক্রিকেট আজ বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছেছে এবং এই অর্জন সমগ্র জাতিকে গর্বিত করেছে।

বিবৃতিতে তাঁরা আরও বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে ধারাবাহিক উন্নতি করে আসছে, এই ঐতিহাসিক সিরিজ জয় তারই প্রতিফলন। পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন দাপুটে পারফরম্যান্স দেশের ক্রিকেটের সক্ষমতা, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তার পরিচয় বহন করে। বিশেষ করে দলের খেলোয়াড়দের লড়াকু মানসিকতা, শৃঙ্খলা ও টিমওয়ার্ক নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

তাঁরা বলেন, দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর প্রত্যাশা পূরণ করে টাইগাররা যে সাফল্য এনে দিয়েছে, তা শুধু একটি ক্রীড়া অর্জন নয়; বরং জাতীয় আত্মবিশ্বাস ও মর্যাদার প্রতীক। এই বিজয় দেশের তরুণ সমাজকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে।

ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কোচিং স্টাফ এবং পুরো দলকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ধারাবাহিক সাফল্য কামনা করেন। 

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft