সোমবার ৩ আগস্ট ২০২৬
সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে: মিজানুর রহমান মিনু
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:০৯ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ৮:৫০ পিএম  (ভিজিট : ৩০৫)
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, দেশের সরকারি জলমহালগুলো ইজারা প্রদানের ক্ষেত্রে প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে। শনিবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সরকারি জলমহাল আইন-২০২৬’-এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ভূমিমন্ত্রী বলেন, বিএনপি জনগণের সরকার। জনগণের জন্যই সব সময় কাজ করে যাবে। তাই অন্যসব বিষয়ের সঙ্গে সরকার প্রকৃত জেলদের স্বার্থ সুরক্ষায় সব সময় সচেষ্ট আছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভালোবাসা নিয়ে, জনরায় নিয়ে সরকার গঠন করেছেন। জনগণের স্বার্থ রক্ষা করাই তাই এ সরকারের মূল লক্ষ্য। 

মিজানুর রহমান মিনু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর এদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন-তিনবার এদেশের প্রধানমন্ত্রী থেকে জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তিনি বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক সমস্যার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ায়নি।  

ভুমিমন্ত্রী বলেন, জাল যার-জলা তার এই লক্ষ্যকে সামনে রেখে আগামীতে দেশের প্রকৃত জেলেদের জলমহাল ইজারা দেওয়া হবে। প্রবাহমান নদী কখনো ইজারার আওতায় আসবেনা। 

ভুমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলেদের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। 

আজকালের খবর/আক









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft