শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ১)
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে ১৩৩ জন মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনে ১৩৩ জনকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft